জাবির সহকারী রেজিস্ট্রার বাবুল সাময়িক বরখাস্ত
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (এস্টেট) মো. আবদুর রহমান বাবুলকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক সবুজবাংলাদেশ24.কম-কে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ‘তার বিরুদ্ধে আদালতে মামলা চলমান থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
গত ২৩ নভেম্বর ঢাকা-আরিচা মহাসড়কে একটি সিএনজি চালিত অটোরিকশা পোড়ানো মামলায় বাবুলকে গ্রেপ্তার করে আশুলিয়া গোয়েন্দা পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। বাবুল জাবি অফিসার সমিতির সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি।

