কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুক্র ও শনিবার

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষা বর্ষের স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে।ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করছে।

ইতিমধ্যে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা ক্যাস্পাসে আসতে শুরু করছে। ভর্তি ইচ্ছুকদের স্বাগত জানাতে প্রস্তুুতি প্রায় শেষ করেছে বিভিন্ন সংগঠন গুলো।বিশেষ করে আঞ্চলিক সংগঠন গুলো ক্যাম্পাসে ফেস্টুন, ব্যনার লাগানো শেষ করেছে। নিজ এলাকা থেকে আসা ভর্তি ইচ্ছুকদের সকল প্রকার সহায়তা দিতেই তাদের এই আয়োজন।

দেশের প্রায় সব গুলো জেলার শিক্ষার্থীই রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। প্রতি বছর শিক্ষার্থীরা নিজ নিজ উদ্দ্যোগে জেলার নামে সংগঠন করে ভর্তি ইচ্ছুকদের সহায়তা করে থাকে।এরই ধারাবাহিকতায় এ বছর ও বিভিন্ন সংগঠন গুলো প্রস্তুুত রয়েছে। এমনই একটি সংগঠন ‘হবিগঞ্জের বন্ধন’। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত হবিগঞ্জের সকল শিক্ষার্থীদের নিয়ে এ সংগঠন। হবিগঞ্জ জেলা থেকে আগত সকল শিকল শিক্ষার্থীদের সহায়তা করার জন্য সকল প্রস্তুুতি শেষ করেছে সংগঠনটি।

সংগঠনের সভাপতি অপু রহমান মনে করেন, ‘অনেক দূর থেকে ক্যাম্পাসে আসা শিক্ষার্থীরা প্রথমেই নিজ জেলার ভাইদের খোঁজে। তাদের সকল ধরণের সহায়তার জন্য আমরা আমাদের সকল ধরণের প্রস্তুুতি সম্পন্ন করেছি।এছাড়া খাওয়া থাকার ব্যবস্থা ও করেছি।আর এ সব মিলিয়ে ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করছে।এ বছর ৬ টি অনুষদে ১০১০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

  •  
  •  
  •  
  •