বশেমুরবিপ্রবিতে এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়ছে।

দুপুর ১২ টায় ও বিকাল ৩ টায় এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। এ এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষায় কোন প্রকার অনিয়ম ও অভিযোগের তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।

এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শেখ হাসিনা স্কুল এন্ড কলেজে এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস । যথা সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং প্রায় শতভাগ পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন । ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার মোঃ নাসিরউদ্দিন।

পুরো পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়। বিপুল সংখ্যক পুলিশ, বিএনসিসি ও স্বেচ্ছাসেবক নিরাপত্ত্বার দায়িত্ব পালন করছে।

  •  
  •  
  •  
  •  

Tags: