কুবি উপাচার্যকে কুবিসাসের শুভেচ্ছা
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: আলী আশরাফের দ্বিতীয় বছর পূর্তিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি‘র (কুবিসাস) সদস্যরা।
বৃহস্পতিবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে এই শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রেজারার প্রফেসর কুন্ডু গোপীদাস, রেজিস্ট্রার মো: মজিবুর রহমান মজুমদার, কুবিসসের সভাপতি রবিউল হক রবি, সহ-সভাপতি মিজান উদ্দীন, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, অর্থসম্পাদক মোহাম্মাদ শফিউল্লাহ, দপ্তর সম্পাদক মো: মতিউর রহমান, তথ্য ও পাঠাগার সম্পাদক আব্দুল্লাহ- আল-মুসাইব, সদস্য এস এম জোবায়র, সদস্য জাহিদুল ইসলামসহ সমিতির অন্যান্য সদস্যরা।
উপাচার্য প্রফেসর ড. মো: আলী আশরাফ সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়। আমি আশা করব অতীতের ন্যায় ভবিষতেও বিশ্ববিদ্যালয়ের প্রসাশনের সাথে এক হয়ে কাজ করবে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা।

