জাবির দুই হলে ছাত্রলীগের নতুন কমিটি
জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া হলে শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শেখ হাসিনা হল:
বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনা হলে ছাত্রলীগের রুবাইয়া আমরিন তৃষাকে সভাপতি এবং জান্নাতুল বাকী তন্মীকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আকলিমা আক্তার এশা, মৌমিতা তালুকদার চৈতি, সৈয়দা জান্নাতুল ফেরদৌস এশা, যুগ্ন সাধারণ সম্পাদক ফারজানা উর্মি, সুমাইয়া আহমেদ আশা। সাংগঠনিক সম্পাদক-শান্তনা খাতুন সেতু ও ফারজানা ইসলাম রিয়া। দপ্তর সম্পাদক-রেদোয়ানা রুম্মান ও প্রচার সম্পাদক- শিরিন শীলা।
বেগম খালেদা জিয়া হল:
এছাড়া বেগম খালেদা জিয়া হলে নুসরাত জাহান নিশাকে সভাপতি এবং তামান্না তাহের তন্বীকে সাধারণ সম্পাদক করে ৭ সদসস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
অন্য সদস্যরা হলেন, সহ- সভাপতি মেহেরুবা আক্তার লোভা, ফারহানাজ মুসার্রাত প্রভা, যুগ্ন সাধারণ সম্পাদক- শিরিন আক্তার মনি ও তানজিয়া আমজাদ । সাংগঠনিক সম্পাদক-তানজিলা খানম।

