কুবির ‘সি’ ইউনিটের প্রকাশিত ফলাফল বাতিল
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটে প্রকাশিত ফলাফল বাতিল করা হয়েছে।
প্রকাশিত ফলাফলে পরীক্ষার মূল নাম্বারের সাথে এসএসসি এবং এইচএসসি-র নাম্বার যোগে প্রযুক্তিগত ভুল থাকায় এ ফলাফল বাতিল করা হয়। ‘সি’ ইউনিট পরীক্ষা কমিটির আহবায়ক ড. মুহম্মদ আহসান উল্যাহ সবুজবাংলাদেশ24.কম– এর কাছে সংবাদের সত্যতা নিশ্চিত করেন।
সংশোধিত ফলাফল আজ (মঙ্গলবার) রাতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট এর মাধ্যমে প্রকাশ করা হবে বলে ও জানান তিনি।

