সিকৃবিতে এইপিএল লীগের ফাইনাল অনুষ্টিত

সিকৃবি প্রতিনিধি:
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজি অনুষদের ক্রিকেট প্রিমিয়ার লিগ (এইপিএল) ফাইনাল অনুষ্টিত হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে প্রিমিয়ার লীগের ফাইনাল ম্যাচ অনুষ্টিত হয়। এতে প্রথম ব্যাচ ও চতুর্থ ব্যাচ মূখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে প্রথম বর্ষ জয়লাভ করে এবং চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে প্রধান অতিথি অনুষদীয় ডিন প্রফেসর ড. পিযুষ কান্তি সরকার চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরন করেন।

এসময় তিনি বলেন, ” খেলায় অংশগ্রহন করার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সহমর্মিতা, সম্প্রীতি ও নেতৃত্বের গুণাবলী বিকশিত হবে। নতুন অনুষদ হিসেবে এরকম বৃহৎ পরিসরে আয়োজন মাইলফলক হয়ে থাকবে। “

পুরস্কার বিতরনী অনুষ্টানে অনুষদীয় শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবছর প্রথম এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজি অনুষদের ছাত্রসমিতি গঠন করা হয় এবং প্রথম এ ক্রিকেট প্রিমিয়ার লীগের আয়োজন করে।

  •  
  •  
  •  
  •  

Tags: