রাবি মহিলা ক্লাবের কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাব পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ক্লাবের সদস্যবৃন্দের সন্তানদের সংবর্ধনা প্রদান করেছে। বৃহস্পতিবার ক্লাবটির ভবনে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ।
রাজশাহী বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাবের সভাপতি মোমেনা জীনাতের সভাপতিত্ব অনুষ্ঠানে উপাচার্য কৃতী শিক্ষার্থীদের পদক প্রদান করেন এবং কোষাধ্যক্ষ তাদের ফুলের ছড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে শাবিন রহমানসহ কয়েকজন কৃতী শিক্ষার্থী বক্তৃতা করেন।
ক্লাবের সাধারণ সম্পাদক সুলতানা ফারহানা ইয়াসমিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

