এক্সকার্সন ট্যুরে সিকৃবির দুটি ব্যাচ
সিকৃবি প্রতিনিধি:
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ও মাৎস্যবিজ্ঞান অনুষদের দুইটি ব্যাচ এক্সকার্সন ট্যুরে যাত্রা করেছে।
জানা যায়, সিকৃবির কৃষি অনুষদের ৫ম ব্যাচ গত ১০ ডিসেম্বর বৃহঃস্পতিবার এক্সকার্সন ট্যুরে রওয়ানা দেয়। ব্যাচের মোট ৫৭ জন শিক্ষার্থী এতে অংশগ্রহন করছে। এতে নির্দেশনা ও ব্যবস্থাপনায় শিক্ষদের মধ্যে আছেন বেসিক সায়েন্স এন্ড ল্যাঙ্গুয়েজ বিভাগের শিক্ষক প্রফেসর ড. স্নেহাংশু শেখর চন্দ, এগ্রিকালচারাল এক্সটেনশন এডুকেশন বিভাগের শিক্ষক ড. মোঃ রুহুল আমিন এবং হর্টিকালচার বিভাগের শিক্ষক অনিমেশ চন্দ্র দাশ।
এদিকে ১১ ডিসেম্বর শুক্রবার রাতে এক্সকার্সন ট্যুরে যাত্রা করে সিকৃবি’র মাৎস্যবিজ্ঞান অনুষদ ৫ম ব্যাচ। এতে ৬০ জন শিক্ষার্থীদের পাশাপাশি ৩ জন শিক্ষক ও দু’জন কর্মচারী অংশগ্রহন করছে। শিক্ষকদের মধ্যে ফিসারিজ কন্ট্রোল এন্ড টেকনোলজি বিভাগের শিক্ষক ড. মোঃ আবু সাঈদ, ফিসারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগের শিক্ষক মোহাম্মদ আমজাদ হোসেন এবং কোষ্টাল এন্ড মেরিন ফিসারিজ বিভাগের শিক্ষক পার্থ প্রতীম ট্যুরের ব্যবস্থাপনা ও নির্দেশনার দায়িত্বে থাকবেন।
উভয় ব্যাচের শিক্ষার্থীরা লেভেল-৪; সেমিস্টার -২ পর্বে অধ্যয়নরত। শিক্ষার্থীদের টানা ক্লাস,পরীক্ষা ও প্র্যাকটিকেলের চাপ থেকে মানসিকভাবে রিফ্রেশমেন্টের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ব্যাচই এরকম ট্যুর পেয়ে থাকবে।
ব্যাচ দু’টি পৃথকভাবে কক্সবাজার, সেন্টমার্টিন, পতেঙ্গা সী বীচ, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগরাছড়ির বিভিন্ন উল্লেখযোগ্য ও প্রসিদ্ধ স্থান সমূহ পরিদর্শন করবে। ট্যুরের সংশ্লিস্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

