সিকৃবিতে বুদ্ধিজীবি ও বিজয় দিবস পালনে ৩ দিনের কর্মসূচি

সিকৃবি প্রতিনিধি:
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) `শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস -২০১৫’ যথাযথভাবে পালনের জন্য তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহন করা হয়েছে।

সিকৃবি’র ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের বিজ্ঞপ্তিতে জানা যায়, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস পালন জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে শুরু হবে।

পরে কালো ব্যাজ ধারন, শোক র‌্যালী, কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভা অনুষ্টিত হবে। এরপর দুপুরে মসজিদ কমিটির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবিদের আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত এবং পূজা উদযাপন কমিটির উদ্যোগে বিশেষ প্রার্থনা করা হবে।

১৫ ডিসেম্বর ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কসমূহে আলোকসজ্জা করা হবে। ১৬ ডিসেম্বর ক্যাম্পাসের সকল অফিস ও আবাসিক হল সমূহে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন শুরু হবে। এরপর প্রশাসন ভবনের সম্মূখ হতে বিজয় র‌্যালী, কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভা, বিনোদন সংঘ ও কৃষ্ণচূঁড়া সাংস্কৃতিক সংঘের সাংস্কৃতিক উপস্থাপনা অনুষ্টিত হবে। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শিশু কিশোরদের দৌড় ও বিস্কুট দৌড় প্রতিযোগিতা, পৃথকভাবে শিক্ষক,ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারীদের প্রীতি ভলিবল এবং মহিলা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে পিলো পাসিং প্রতিযোগিতা অনুষ্টিত হবে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হবে বলেও জানানো হয়।

সিকৃবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ও জাতীয় দিবস উদযাপন কমিটি’র সভাপতি প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত হওয়া যায়।

  •  
  •  
  •  
  •