সিকৃবিতে প্রতি আসনে লড়বে ১৫ শিক্ষার্থী
সিকৃবি প্রতিনিধি:
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনে ১৫ জন শিক্ষার্থী লড়বেন।
সিকৃবির ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক প্রফেসর ড. পিযুষ কান্তি সরকার সবুজবাংলাদেশ24.কম-কে এ তথ্য নিশ্চিত করেন।
আগামি ১৯ শে ডিসেম্বর সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এবার ৫৩৪১ জন শিক্ষার্থী অংশ নিবে। ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬টি অনুষদ নিয়ে মোট আসন সংখ্যা ৩৭০টি। এ হিসাবে প্রতি আসনে লড়বেন ১৫ জন শিক্ষার্থী।
এদিকে সিট প্ল্যানসহ যাবতীয় তথ্য পরীক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এ প্রকাশ করা হবে।
উল্লেখ্য, এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য আবেদন প্রক্রিয়া গত ১৪ অক্টোবর থেকে শুরু হয়ে ১২ ডিসেম্বর পর্যন্ত চলে।

