বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
সোমবার দিবসটি পালন উপলক্ষ্যে সকালে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস, হল এবং আবাসিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) হয়।
পরে সকাল ৭ টায় উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবরের নেতৃত্বে বাকৃবি শিক্ষক সমিতির ব্যবস্থাপনায় শোক র্যালি বৈশাখী চত্বর থেকে শুরু হয়ে বাকৃবি বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শেষ হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটি, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, ছাত্র সংগঠন, বিভিন্ন সকাল ৮টায় শিক্ষক সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয় কমিউনিটি সেন্টারে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

