ইবির ‘এফ’ ইউনিটের পুনঃভর্তির সাক্ষাৎকার ১৩ মে
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের পুনঃভর্তির সাক্ষাৎকার আগামী ১৩ মে (শনিবার) অনুষ্ঠিত হবে। শনিবার সকাল ৯টা থেকে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের ১০৪নং কক্ষে এ সাক্ষাৎকার নেওয়া হবে বলে জানা গছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার মেধাক্রম এক থেকে এক’শ পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে। মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছুদের ভর্তি কার্যক্রম আগামী ১৪ মের মধ্যে সম্পন্ন করতে হবে।
রোববার আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকায় স্থানপ্রাপ্তদের মেধাক্রম ১০১ থেকে ২০০ পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে। একই দিনে তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ভর্তি কার্যক্রম শেষে সোমবার ক্লাস শুরু হবে। সাক্ষাৎকারের সময় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল সনদ ও নম্বরপত্রসহ পাসপোর্ট সাইজের আট কপি ছবি সঙ্গে আনতে বলা হয়েছে।
এছাড়াও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।

