স্মৃতিফলকে বঙ্গবন্ধুকে ‘অবমাননা’ করায় রাবি ছাত্রলীগের বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
নির্মাণাধীন শহীদ বুদ্ধিজীবি স্মৃতিফলকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করা হয়েছে অভিযোগ তুলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার দুপুরে দলীয় টেন্ট থেকে মিছিলটি শুরু হয়।

প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। মিছিল ও সমাবেশে অংশ নেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার। রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় আওয়ামী লীগের দুই নেতা সমাবেশে বক্তৃতা করেন।

এসময় তারা বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে বুদ্ধিজীবী স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে, তাতে বঙ্গবন্ধুকে নিচে স্থান দেয়া হয়েছে। তাঁকে অবমাননা করা হয়েছে। দ্রুত মূল নকশা অনুযায়ী স্মৃতিফলকটি নির্মাণ করার দাবি জানান তারা।

  •  
  •  
  •  
  •