বশেমুরবিপ্রবিতে মহান বিজয় দিবস পালিত
বশেমুরবিপ্রবি প্রতিনিধি:
শহীদদের সম্মান ও পূর্ণ ভাবগাম্ভীর্যের ভিতর দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পালিত হল মহান বিজয় দিবস ২০১৫।
গতকাল (১৫ ডিসেম্বর) রাতে এ উপলক্ষে পুরো ক্যাম্পাস সাজানো হয় বর্ণিল আলোকসজ্জায়। এরপর রাত ১২.০১ মিনিটে মাননীয় উপাচার্য এর নেতৃত্বে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা টুঙ্গিপাড়ায় অবস্থিত জাতির জনকের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে।
বুধবার ১৬ ডিসেম্বর সকাল ৮.৩০ মিনিটে মাননীয় উপাচার্য প্রফেসর ড. খোন্দকার মো. নাসিরউদ্দীন জেলায় অবস্থিত শেখ কামাল শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, রেজিস্ট্রার, শিক্ষক মন্ডলী ও কর্মচারীবৃন্দ । এরপর এক মিনিট নিরবতার মাধ্যমে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
পরে ৯.০০টার দিকে উপাচার্য বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও বশেমুরবিপ্রবির বিভিন্ন সংগঠন (বাঁধন, এএএ, বিশ্ববিদ্যালয়ের তিনটি হলের সদস্য) কর্মীদের সাথে উপাচার্য পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বশেমুরবিপ্রবি ছাত্রলীগ সদস্যরা একটি আনন্দ মিছিল বের করে।
সর্বশেষে বেলা ৯.৩০ মিনিটে ক্যাফেটেরিয়ায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে বিজয় দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে বক্তারা বক্তব্য দেন।

