সিকৃবিতে নানা আয়োজনে বিজয় দিবস পালিত
সিকৃবি প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস-২০১৫ পালিত হচ্ছে।
প্রভাতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবস পালন শুরু হয়। সকাল সাড়ে ৮ টায় ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সম্মূখ হতে বিজয় র্যালী শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে নির্মানাধীন কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম সহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, ছাত্রলীগ শাখার নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহন করেনন।এরপর শহীদের স্মৃতিতে শ্রদ্ধানিবেদন করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম, রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম, জাতীয় দিবস উদযাপন কমিটি, ডিন কাউন্সিল, প্রভোস্ট কাউন্সিল, প্রক্টর কার্যালয়, শিক্ষক সমিতি, গণতান্ত্রিক শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ,ছাত্রলীগের কেন্দ্রীয় ও হল শাখা, সকল অনুষদীয় ছাত্রসমিতি, বিনোদন সংঘ,কৃষ্ণচূঁড়া সাংস্কৃতিক সংঘ, সাদা দল, সাংবাদিক সমিতি,আঞ্চলিক সমিতি, প্রাধিকার, একুশ, অফিসার্স পরিষদ, কর্মচারী পরিষদ ও বিভিন্ন আবাসিক হলের পক্ষ হতে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ড. মৃত্যুঞ্জয় কুন্ডুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম, রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম, জাতীয় দিবস উদযাপন কমিটি’র আহবায়ক ড. মতিয়ার রহমান হাওলাদার, প্রক্টর প্রফেসর ড. মোঃ আব্দুল বাসেত, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ নূর হোসেন মিঁঞা, ছাত্রলীগ শাখার সভাপতি ডা. শামীম মোল্লা ও সাধারন সম্পাদক ডা. ঋত্বিক দেব সহ অন্যান্যরা জাতীয় জীবনে মহান বিজয় দিবসের তাতপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
এরপর পর্যায়ক্রমে শহিদ মিনারে বিনোদন সংঘ ও কৃষ্ণচূঁড়া সাংস্কৃতিক সংঘের সাংস্কৃতিক উপস্থাপনা, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শিশু কিশোরদের দৌড় ও বিস্কুট দৌড় প্রতিযোগিতা, পৃথকভাবে শিক্ষক,ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারীদের প্রীতি ভলিবল এবং মহিলা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে পিলো পাসিং প্রতিযোগিতা অনুষ্টিত হচ্ছে। বিকেলে কৃষ্ণচূঁড়া সাংস্কৃতিক সংঘের আয়োজনে “অটুট বন্ধন” এবং বিনোদন সংঘের ” শ্যামল ছায়া” প্রদর্শিত হবে।

