কুবিতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যলয় প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কবি কাজী নজরুল ইসলাম হল কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্ককার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে বর্ণাঢ্য এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রপি ও ক্রেষ্ট তুলে দেয়া হয়।
হলের আবাসিক শিক্ষার্থী তানভীর আহমেদের উপস্থাপনায় এবং হল প্রভোস্ট মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মুহম্মদ আহসান উল্যাহ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আইনুল হক, সহকারী প্রক্টর রবিউল আউয়াল, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক রশিদুল ইসলাম শেখ, হলের আবাসিক শিক্ষক মো: জিয়া উদ্দিন ও নাসির হুসেইন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজ, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিন সভাপতি মো: রবিউল হক রবি, শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রেজা-ই এলাহী প্রমুখ।এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক ও হলের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উক্ত খেলায় আরিফুল হাসান খান বাপ্পী এবং আব্দুল্লাহ নূর চ্যাম্পিয়ন হয়।

