বাকৃবিতে শিল্পাচার্য জয়নুল আবেদিন স্মরণে চিত্রকর্ম প্রদর্শনী
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
শনিবার দুপুর ১টার দিকে চারণ সাংস্কৃতিক কেন্দ্র ও রোকেয়া গ্রন্থাগার বাকৃবি শাখার আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ওই প্রদর্শনীর আয়োজন করা হয়। ফিতা কেটে চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান।
বিশ্ববিদ্যালয় রোকেয়া গ্রন্থাগারের সংগঠক হান্নান সরকারের সঞ্চালনায় ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক রয়া ত্রিপুরার সভাপতিত্বে শিল্পাচার্য জয়নুল আবেদিনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভার বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. এ.কে.এম. জাকির হোসেন, পশুপালন অনুষদের প্রফেসর ড. মো. মনিরুজ্জামান প্রমুখ।
বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় ও সুস্থ মননসম্পন্ন মানুষ গড়ে তুলতে শিল্পাচার্য জয়নুল আবেদিনের জীবনকর্মসহ দেশের অতীত ঐতিহ্য, চিত্রশিল্প গুরুত্বপূর্ণ বলে মতপ্রকাশ করেন। চিত্রকর্ম প্রদর্শনীতে বাকৃবির ৫ জন ও নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৩ জন শিক্ষার্থীর চিত্রকর্ম প্রদর্শিত হয়।

