বশেমুরবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার রোববার

বশেমুরবিপ্রবি প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার আগামী ২০ ডিসেম্বর (রোববার)।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০ ডিসেম্বর, রোববার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সাক্ষাৎকার ও সাবজেক্ট চয়েস। সাক্ষাৎকার শেষে ২১ ও ২২ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভর্তি ফি প্রদান ও ভর্তি । কোটাভুক্ত উত্তীর্ণদের সাক্ষাৎকার ও ভর্তি শুরু হবে ২৩ ডিসেম্বর। এদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাক্ষাৎকার এবং সাক্ষাৎকার শেষে ভর্তি ফি প্রদান ও ভর্তি দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আসন ফাঁকা সাপেক্ষে ২৭ ডিসেম্বর প্রথম অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে এবং ভর্তি ফি জমা নেয়া ও ভর্তি ২৮ ডিসেম্বর । এছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট এ জানা যাবে।

  •  
  •  
  •  
  •