সিকৃবিতে ভর্তি পরীক্ষা কাল: ইলকট্রনিক ডিভাইস নিষিদ্ধ
সিকৃবি প্রতিনিধি:
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী শনিবার অনুষ্ঠিত হবে। ইতঃমধ্যে আসনবিন্যাস প্রকাশিত হয়েছে এবং ভর্তি পরীক্ষার হলে মোবাইল ফোন এবং কোন ধরনেরইলেক্ট্রনিক ডিভাইস সঙ্গে আনা ও ব্যবহার করা যাবে না বলে ভর্তি কমিটি সূত্রে জানা যায়। ওই দিন দুপুর ২টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, এবার ছয়টি অনুষদে মোট ৫ হাজার ৩ শত ৪১জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যক্রম অনুসরনে পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা ও ইংরেজি বিষয়গুলোর উপর বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের ১ (এক) ঘন্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।পৃথক নির্দিষ্ট উত্তরপত্রে কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে বৃত্ত ভরাট করে প্রশ্নের উত্তর দিতে হবে যা অপটিক্যাল মার্ক রিডার দ্বারা মূল্যায়নকরা হবে।
কোন পরীক্ষার্থী যদি ইংরেজিতে প্রশ্নপত্র পেতে চায় তাকে admission@sau.ac.bd তে ই-মেইলে মাধ্যমে ১৮ নভেম্বর ২০১৫ তারিখের মধ্যে তা অবহিত করতে হবে।
ভর্তি পরীক্ষার নম্বর বন্টন:
পদার্থবিদ্যা ২০ নম্বর, রসায়ন ২০ নম্বর, গণিত ২০ নম্বর, উদ্ভিদবিদ্যা ১৫ নম্বর, প্রাণিবিদ্যা ১৫ নম্বর, ইংরেজি ১০ নম্বর; মোট ১০০ নম্বর।
এবছর ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স, কৃষি, মাৎস্য-বিজ্ঞান, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা, কৃষি প্রকৌশল ও কারিগরি এবং বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদে যথাক্রমে ৮০,৭০, ৬০,৫০,৫০, ৩০ জন করে মোট ৩৪০ জনকে মেধাতালিকা থেকে ভর্তি করা হবে।এছাড়াও মুক্তিযোদ্ধা কোটা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উপজাতি/ অ-উপজাতি, অন্যান্য জেলার উপজাতি কোটায় আরো ১৮, ৬ ও ৬টি করে মোট ৩০ জনকে বিভিন্ন অনুষদে সংরক্ষিত আসনে ভর্তি করানো হবে।
ভর্তি সংক্রান্ত যে কোন বিষয়ে প্রশ্ন থাকলে মোবাইল নং- ০১৭৪২ ৮২৪৬৫৪, ০১৯১১৯২৬৭১০ কিংবা ই-মেইল: admission@sau.ac.bd এ যোগাযোগ করা যাবে। সার্বিক তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sau.ac.bd এ খোঁজ নেওয়া যাবে।

