বশেমুরকৃবির নতুন উপাচার্য প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া

বশেমুরকৃবি প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া। দীর্ঘ প্রায় ২ মাস ২০ দিন উপাচার্যের পদ শূন্য থাকার পর নতুন উপাচার্য পেলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়।

মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ এর ১০(১) ধারা অনুযায়ী এ বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. মো.গিয়াসউদ্দীন মিয়াকে ৪ বছর মেয়াদে বশেমুরকৃবির ভাইস চ্যান্সেলর হিসাবে নিয়োগ প্রদান করা হয়।

গতকাল ১১ জুন মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে সহকারী সচিব আব্দুস সাত্তার মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ প্রদান করা হয়।

উল্লেখ্য, প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া পূর্বে এ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসাবে দ্বায়িত্ব পালন করেন এবং তিনি নরসিংদী জেলার অধিবাসী।

  •  
  •  
  •  
  •