বাকৃবিতে জামালপুর-শেরপুর সমিতির সংবর্ধনা, ইফতার মাহফিল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জামালপুর-শেরপুর জেলা সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের গ্যালারিতে ওই সংবর্ধনা ও ইফতার মাহ্ফিলের আয়োজন করা হয়।

সমিতির সভাপতি পশুবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ আবুল হাশেমের সভাপতিত্বে সংবর্ধনা ও ইফতার মাহ্ফিলে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, প্রফেসর ড. মোঃ হারুনুর রশীদ, প্রফেসর ড. মোঃ হুমায়ুন কবীরসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাকসুদুল ইসলাম নাহিদ।

ইফতারের আগে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর প্রফেসর ড. মোঃ আতিকুর রহমান খোকনকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে সকলের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: