বাকৃবিতে বৃহত্তর রংপুর সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৃহত্তর রংপুর সমিতি কর্তৃক সাধারণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বৃহত্তর রংপুর সমিতির ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর কে. এম. গোলাম দস্তগীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. আবদুর রহমান সরকার।

আরো উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. মকবুল হোসেন, সাবেক প্রক্টর প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৃহত্তর রংপুর সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আজহারুল ইসলাম।

ইফতার শেষে প্রফেসর ড. আ.খ.ম. গোলাম সারওয়ারকে সভাপতি এবং ড. এ.এইচ.এম সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বৃহত্তর রংপুর সমিতির নয়া কমিটি ঘোষণা করা হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: