শেকৃবিতে টেন্ডার নিয়ে ছাত্রলীগ নেতাদের হাতাহাতি, কমিটি স্থগিত

শেকৃবি প্রতিনিধি:
টেন্ডার দখলকে কেন্দ্র করে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রলীগের সভাপতি নাজমুল হক ও সাধারন সম্পাদক দেবাশীষ দাসের মধ্যে প্রকাশ্য হাতাহাতির ঘটনা ঘটেছে।

গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থিত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার আজিজুর রহমানের কক্ষে এ মারধরের ঘটনা ঘটে। এতে দু’জনই রক্তাক্ত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী এক কর্মকর্তা জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে নাজমুল-দেবাশীষ মারামারি শুরু করেন। এতে দু’জনই রক্তাক্ত হয়েছেন।

দুপুরে ছাত্রলীগ সভাপতি নাজমুল হক ও সাধারণ সম্পাদক দেবাশীষ দাস বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার আজিজুর রহমানের কক্ষে যান। সেখানে টেন্ডার নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় তারা উত্তেজিত বাক্য বিনিময় করেন। এক পর্যায় তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

এ বিষয়ে সভাপতি নাজমুল হক ঘটনা অস্বীকার করে বলেন, না তেমন কিছুই হয়নি। আমি ও দেবাশীস একসাথেই আছি।

কমিটি স্থগিত:
এদিকে শেকৃবি শাখা ছাত্রলীগের উত্তেজনার খবর পেয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ নাজমুল ও দেবাশীষকে (শেকৃবি শাখা ছাত্রলীগ) কেন্দ্রে ডেকে পাঠান। এসময় দুই জনের অভিযোগ শুনে শেকৃবি শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

  •  
  •  
  •  
  •