বাকৃবি ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর মাহবুব মোস্তফা এর ইন্তেকাল

বাকৃবি সংবাদদাতা:

বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন ও ফার্মাকোলজি বিভাগের প্রফেসর ড. মাহবুব মোস্তফা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল বৃহস্পতিবার রাত পনে দশটায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক বাসবভনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী সহ এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

অধ্যাপক মোস্তফা বরগুনায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে শিক্ষকতায় যোগ দেন। পরবর্তীতে  কমওেয়েলথ বৃত্তি নিয়ে যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ. ডি ডিগ্রী অর্জন করেন। তিনি গবেষণা কাজে পশ্চিম ইউরোপসহ মধ্যপ্রাচ্য, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, জাপান ও ভারতে  ভ্রমন করেন।দেশে বিদেশের বৈজ্ঞানিক জার্নালে তাঁর ১৫০ টির অধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

প্রফেসর মাহবুব মোস্তফার ইন্তেকালে বিশ্ববিদ্যালয়ের পরিবারসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

  •  
  •  
  •  
  •