রাবিতে ক্যারিয়ার ক্লাবের নয়া কমিটি: সভাপতি শাকিল, সম্পাদক আকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ম্যানেজমেন্ট স্টাডিস বিভাগের চতুর্থ বর্ষের শাহিনুর আহমেদ শাকিলকে সভাপতি ও মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের আরিফুল ইসলাম আকাশকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের ৫ম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সমাজকর্ম বিভাগের সভাপতি ও ক্লাবের উপদেষ্টা প্রফেসর ড. ছাদেকুল আরেফিন মতিন এ কমিটি ঘোষণা করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা প্রফেসর মিজানুর রহমান, প্রফেসর ড. মনিমুল হক, সহকারী অধ্যাপক মুহাম্মদ ইমরান হুসেন এবং সহকারী অধ্যাপক কে. এম. সাব্বির হাসানসহ আরো অনেকে।

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্যারিয়ার বিষয়ক আলোচনা সভা, সেমিনার, ওয়ার্কশপ ও জব ফেয়ার এর আয়োজন করে আসছেন তারা।
টিএটি/এসএফ

  •  
  •  
  •  
  •  

Tags: