আইআইএএসটি, রংপুর এ জাতীয় শোক দিবস পালিত

রংপুর প্রতিনিধিঃ

আজ ১৫ ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব এপ্লায়েড সায়েন্স এন্ড টেকনোলজি (আইআইএএসটি) রংপুর এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম । সকাল ১০ টায় পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ফুড সায়েন্স  বিভাগের বিভাগীয় প্রধান জনাব আব্দুল ওয়াজেদ ১৯৭১ এর মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবদান তুলে ধরেন । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বঙ্গবন্ধু যেমন দেশ দেখতে চেয়েছিলেন তার স্বপ্ন পূরণে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। ফিশারীজ বিভাগের বিভাগীয় প্রধান জনাব সাজিয়া শারমিন সূচনা বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়ার আহ্বান জানান। বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহতদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জনাব ইফফাত আরা সূচী।

  •  
  •  
  •  
  •  

Tags: