বশেমুরবিপ্রবিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন

তন্ময় বিশ্বাস, বশেমুরবিপ্রবিপ্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে এই ভর্তি প্রক্রিয়া শুরু হয় এবং যা আজ বিকাল ৫ টা পর্যন্ত চলে। এই দুইদিন শুধু মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি নেয়া হয় । আগামী কাল কোটাভুক্ত উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি শুরু হবে।

এদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাক্ষাৎকার এবং সাক্ষাৎকার শেষে ভর্তি ফি প্রদান ও ভর্তি দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি ও সাক্ষাৎকারের জন্য কোটাভুক্ত উত্তীর্ণ শিক্ষার্থীদের সাথে যা আনতে হবে।

মুক্তিযোদ্ধা কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীকে সাক্ষাৎকারের সময় প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াও মন্ত্রনালয় দ্বারা প্রদত্ত মুক্তিযোদ্ধার সার্টিফিকেট, উপজাতি কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীকে সংশ্লিষ্ট গোত্র প্রধানের সার্টিফিকেট/ প্রত্যয়ন এবং প্রতিবন্ধী কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীকে সমাজকল্যাণ মন্ত্রনালয় দ্বারা প্রদত্ত মুক্তিযোদ্ধার সার্টিফিকেট/ প্রত্যয়ন। আসন শূন্য থাকা সাপেক্ষে ২৭ ডিসেম্বর প্রথম অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে এবং ভর্তি ফি জমা নেয়া ও ভর্তি ২৮ ডিসেম্বর।

এছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট এ জানা যাবে।

  •  
  •  
  •  
  •