বাকৃবিতে বঙ্গবন্ধু অফিসার্স এসোসিয়েশনের নয়া কমিটি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শে গড়া সংগঠন ‘বঙ্গবন্ধু অফিসার্স এসোসিয়েশন, বাকৃবি’ এর নয়া কমিটি গঠন করা হয়েছে।

নয়া কমিটিতে, সভাপতি পদে জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক ড. আমিনুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক পদে সংস্থাপন শাখার ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ সৈয়দ মোহাম্মদ মাসাদুল হাসান (আকিক) এবং সহ-সভাপতি পদে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর ডেপুটি লাইব্রেরিয়ান কৃষিবিদ মো. খাইরুল আলম (নান্নু), ডা. আবুল কালাম আজাদ, প্রকৌশলী ধনঞ্জয় আচার্য্য, কৃষিবিদ সিদ্ধার্থ শংকর বিশ্বাস (বুটন), প্রকৌশলী মুহাম্মদ শাহরিয়ার মামুন নির্বাচিত হয়েছেন।

এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক পদে কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু, কৃষিবিদ মো. আতিকুজ্জামান রয়েল, কৃষিবিদ জিয়াউল হাসান (টিটু), সাংগঠনিক সম্পাদক পদে কৃষিবিদ মোহাম্মদ আবুল বাসার আমজাদ, মো. আসাদ বিন হারুন তুর্য, মো. নজরুল ইসলাম, কোষাধ্যাক্ষ পদে কৃষিবিদ রেজওয়ানুল ইসলাম (রিয়েল) ও দপ্তর সম্পাদক পদে সমরজিত বৈশ্য চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক কৃষিবিদ বিমান চন্দ্র রায়, কৃষি বিষয়ক সম্পাদক প্রকৌশল মো. আজিজুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক জনাব তুলিন সরকার, তথ্য প্রযুক্তি এবং গবেষণা সম্পাদক প্রকৌশল মো. হুমায়ন কবীর, ক্রীড়া সম্পাদক কৃষিবিদ মো. মোস্তাইন কবীর, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জনাব শাহজাহান কবীর এবং সমাজ কল্যাণ সম্পাদক মো. মোফাজ্জল হোসাইন সরদার নির্বাচিত হয়েছেন।

এছাড়াও কমিটিতে ১১ জন সদস্য এবং ১৫ জন উপদেষ্টা মন্ডলী রয়েছে।

  •  
  •  
  •  
  •