বর্ণাঢ্য আয়োজনে বাকৃবির ৫৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বর্ণাঢ্য কর্মসূচির মধ্যদিয়ে (০৭ অক্টোবর ২০১৭) শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। গৃহীত কর্মসূচির মাঝে ছিল বর্ণাঢ্য র‌্যলি, আলোচনা সভা, কৃষক সমাবেশ, শস্যবীজ বিতরণ, বিশ্ববিদ্যালয় কর্তৃক বিভিন্ন উদ্ভাবিত প্রযুক্তি প্রদশনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জসিম উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন মাননীয় ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলী আকবর, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকৃবির সিন্ডিকেট সদস্য কৃষিবিদ আবদুল মান্নান এমপি।

অনুষ্ঠানে বাংলাদেশ ‘কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্জন ও সম্মুখ ভাবনা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর ও বাকৃবির সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. এম.এ সাত্তর মন্ডল।

কৃষি শিক্ষা ও গবেষণার পথিকৃৎ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ৫৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং-এ দেশের মধ্যে শীর্ষস্থান অর্জনের প্রেক্ষিতে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বাউরেস পরিচালক প্রফেসর ড. মোঃ মঞ্জুলর আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামোনাই এসোসিয়েশন এর নির্বাহী সভাপতি কৃষিবিদ মোঃ হামিদুর রহমান, নির্বাহী সম্পাদক কৃষিবিদ বদিউজ্জামান বাদশা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড.এ.কে.এম জাকির হোসেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথির নেতৃত্বে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ সংলগ্ন হেলিপ্যাড থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্বদ্যিালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এসে শেষ হয়। এবং সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে কর্মসূচির সমাপ্ত হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: