রাবি রিপোর্টার্স ইউনিটির নতুন কমিট গঠন
রাবি সংবাদদাতা:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ইউনিটির (আরইউরুরু) ১৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হয়েছেন শহিদুল হক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জয়শ্রী ভাদুরী।
বৃহস্পতিবার দুপুরে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সাবেক সাধারণ সম্পাদক আলী রমজান এ কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি-১ কায়কোবাদ আল-মামুন, সহ-সভাপতি-২ জাকির হোসেন তমাল, যুগ্ম সাধারণ সম্পাদক-১ ইব্রাহীম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক-২ প্রদীপ সরকার, কোষাধ্যক্ষ অধরা মাধুরী পরমা, সাংগঠনিক সম্পাদক রাইসা জান্নাত, দফতর সম্পাদক আলী হুসাইন মিঠু ও প্রচার সম্পাদক শিহাবুল ইসলাম।
ক্রীড়া সম্পাদক হিসেবে ফারুক খান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা ও সংস্কৃতি বিষয়ক সহসম্পাদক জুলহক জুয়েলের নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া সদস্য হিসেবে মাহফুজ মুন্না, আলী ইউনুস হৃদয়, মর্তূজা নূরের নাম ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাজশাহী টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সহ বিভিন্ন রাজনৈতিক, প্রগতিশীল, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অভিনন্দন জানিয়েছেন।

