টেবিলে পা রেখে ঘুমান অধ্যক্ষ

নিউজ ডেস্কঃ

কলেজ চলাকালীন নিজের কক্ষে টেবিলের ওপর পা তুলে ঘুমাচ্ছিলেন খুলনার ব্রজলাল কলেজের (বিএল কলেজ) অধ্যক্ষ অধ্যাপক সাদিক জাহিদুল ইসলাম।

এ সময় একজন সাক্ষাতপ্রার্থী অধ্যক্ষের কক্ষে প্রবেশ করেন। ভেতরে ঢুকে দেখতে পান টেবিলের ওপর পা তুলে ঘুমাচ্ছেন অধ্যক্ষ। কোনো সাড়াশব্দ না করে অধ্যক্ষের ঘুমানোর দৃশ্য মোবাইলে ধারণ করেন। পরে সেই দৃশ্য ছেড়ে দেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। তাৎক্ষণিক ওই দৃশ্য ভাইরাল হয়ে যায়। শুরু হয় তোলপাড়। চলছে আলোচনা-সমালোচনা।

বিএল কলেজের সাবেক ছাত্রী শার্মিনা নার্গিস ফেসবুকে মন্তব্য করেছেন, বিএল কলেজের মতো একটা ঐতিহ্যবাহী কলেজের অধ্যক্ষের এটুকু বোধ থাকবে না কোথায় পা উঠিয়ে বসা যায়। তার শরীর খারাপ লাগলে তার পাশে একটা ইজিচেয়ার ছিল তার একজন পিয়নও নিশ্চয়ই আছে। বেল বাজালে নিশ্চয়ই সে আসতো। উনি নিজের ভুলের জন্য ক্ষমা চাচ্ছেন আর কিছু লোক উনার পক্ষে সাফাই গাচ্ছেন।

আত্মপক্ষ সমর্থন করে অধ্যক্ষ অধ্যাপক সাদিক জাহিদুল ইসলাম বলেন, হঠাৎ ব্লাডপ্রেসার বেড়ে গিয়ে অসুস্থ বোধ করায় আমার রুমের সাইড টেবিলে একটু বিশ্রাম নিচ্ছিলাম। তবে টেবিলে পা তোলাটা আমার ঠিক হয়নি। আমি এর জন্য অনুতপ্ত, অনুশোচনায় ভুগছি।

  •  
  •  
  •  
  •  

Tags: