রুয়েটের ভর্তি পরীক্ষায় আবেদনের সময় বৃদ্ধি

নিউজ ডেস্কঃ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রুয়েট জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় আগামী ২৯ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত এ সময় বাড়ানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে চলমান ইন্টারনেট ধীরগতির কারণে ভর্তি পরীক্ষায় আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।
এছাড়া ভর্তির আবেদন প্রক্রিয়া সংক্রান্ত যে কোন তথ্য জানার জন্য অফিস সময়ে (সকাল ৯টা থেকে বিকাল ৫টা) ০১৭৮০-৩২৭২৫০ এবং ০১৭৮০-৩২৭৩৫০ মোবাইল নম্বরে যোগাযোগ করা যেতে পারে বলে জানানো হয়।

  •  
  •  
  •  
  •