বাকৃবিতে রোটার‌্যাক্ট ক্লাবের শীতবস্ত্র বিতরণ

বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোটার‌্যাক্ট ক্লাবের সহায়তায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

জানা যায়, বাকৃবি রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি মো. নাজমুল ইসলাম সাগরের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডীন কাউন্সিলের আহাব্বায়ক (ভারপ্রাপ্ত) প্রফেসর পরেশ চন্দ্র মোদক। এছাড়া উপস্থিত ছিলেন প্রক্ট প্রফেসর ড. এ.কে.এম জাকির হোসেন, গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিউটের সাবেক পরিচালক ড. মাছুমা হাবীব, ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. ছোলায়মান আলী ফকির, রোটারেক্ট ক্লাবের চেয়ারম্যান রোটারেক্ট সুলতান সালাউদ্দিন প্রমূখ।

এ বিষয়ে অতিথিরা বলেন, বাকৃবি রোটারেক্ট ক্লাবের এই মহান উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের তারুণ্য ও মেধা দিয়ে এ ধরনের সৃজনশীল কর্মকান্ডে অনায়াসেই সফল হতে পারে । আর তাদের এ রকম কর্মকান্ডে মাধ্যমেই আমাদের সমাজ একদিন আরো সুন্দর হয়ে উঠবে।

  •  
  •  
  •  
  •  

Tags: