সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক মেধা তালিকায় ভর্তি ২৭ ডিসেম্বর
সিকৃবি প্রতিনিধিঃ
জানা যায়, মেধাতালিকা থেকে নির্বাচিত শিক্ষfর্থীদের আগামী ২৭ ডিসেম্বর রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে স্থাপিত বুথে রিপোর্ট করতে হবে। উক্ত তারিখ ও নির্ধারিত সময়ের পর আর কোন রিপোর্টিং গ্রহণ করা হবে না।রিপোর্টকৃত ছাত্র-ছাত্রীদের মেধাক্রম অনুসারে, অনুষদের পছন্দক্রম, সাক্ষাৎকার, স্বাস্থ পরীক্ষা ও ভর্তি কার্যক্রম ঐদিন দুপুর ১২.৩০ থেকে শুরু হবে। মেধা তালিকা থেকে ভর্তি সম্পন্ন হওয়ার পর অপেক্ষমান তালিকা থেকে শূন্য আসনে মেধাক্রম অনুসারে অনুষদের পছন্দক্রম, সাক্ষাৎকার, স্বাস্থ্য পরীক্ষা ও ভর্তি ২৯ ডিসেম্বর, ২০১৫ সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে শুরু হবে। ভর্তির সময় এসএসসি ও এইচসি পরীক্ষার মূল সনদপত্র, নম্বরপত্র, প্রশংসাপত্র, কোটা প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ প্রমাণাদি, পাঁচ কপি পাসপোর্ট সাইজের ছবি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সহ অন্যান্য যেসব কাগজপত্র সাথে আনতে হবে সে সম্পর্কিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর সিকৃবির ৩৭০টি আসনের বিপরীতে মোট ৫ হাজার ৩ শত ৪১জন পরীক্ষার্থী আবেদন করেছিলো। এর মধ্যে ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর এবং এসএসসি ও এইচএসসি জিপিএর ভিত্তিতে ৩৮১ জনের মেধা তালিকা, ৪০ জনের সংরক্ষিত আসনের মেধা তালিকা, ৩৭৯ জনের অপেক্ষমান তালিকা ও ৩৪ জনের সংরক্ষিত আসনের অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয়েছির। ।

