বাকৃবিতে ‘বিএসসি এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী মানোন্নয়নের পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মো. আরিফুল ইসলাম, বাকৃবিঃ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ কর্তৃক আয়োজিত হেকাপ প্রকল্পের আওতায় ‘বিএসসি এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী মানোন্নয়ন পরিকল্পনা শীর্ষক কর্মশালা গতকাল শনিবার দুপুরে কৃষি অনুষদীয় সম্মেলন ভবনে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ভারপ্রাপ্ত ডীন প্রফেসর ড. খান মো. হাসানুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউজিসির কোয়ালিটি অ্যাসুরেন্স স্পেশালিস্ট প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী, বাকৃবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. সুকুমার সাহা।

প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নে আজকের কর্মশালা বিশেষ ভূমিকা রাখবে। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে আমাদের কোর্স কারিকুলা আধুনিকায়নের কোন বিকল্প নাই।

পরে টেকনিক্যাল সেশনে বিষয়ের উপর অনুষদীয় শিক্ষকগণ ,গবেষকগণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মোরশেদ আলম। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের প্রধান , বিভাগীয় শিক্ষকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিগণ অংশগ্রহণ করেন।

  •  
  •  
  •  
  •