পরীক্ষায় জালিয়াতি রোধে ইবি’তে ‘আর্চ ওয়েগেট’ ব্যবহার

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষ শুরু হয়েছে আজ শুক্রবার। সকাল ৯ টায় ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষর মধ্য দিয়ে এ ভর্তি পরীক্ষ শুরু হয়।

আজ সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত একটি ‘এফ’ ইউনিটে ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। ১০০ টি আসনের বিপরীতে এই ইউনিটে আবেদন করেছিল ৩ হাজার ৭৭৪ জন ভর্তিচ্ছুক শিক্ষার্থী। এই ইউনিটে প্রায় ৭৫ শতাংশ ভর্তিচ্ছুক পরীক্ষয় অংশ নিয়েছেন বলে জানিয়েছেন পরিদর্শকরা।

প্রথম দিনের ২য় ও ৪র্থ শিফটে একই অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই ইউনিটে প্রায় ৭০ শতাংশ শিক্ষর্থী উপস্থিত ছিলেন বলে জানা গেছে। ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন আগামীকাল শনিবার তিনটি শিফটেই ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে ভর্তি পরীক্ষায় শৃঙ্খলা রক্ষার জন্য একাধিকবার তল্লাশি করা হয়েছে শিক্ষর্থীদের। প্রধান ফটকে আর্চ ওয়েগেট দিয়ে তল্লাশি করা হয়। পরে প্রত্যেক পরীক্ষার হলের সামনে তাদেরকে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হয়।

এছাড়া নিরাপত্তার জন্য সম্পুর্ন ক্যাম্পাস রাখা হয়েছে সিসি ক্যামেরার আওতাধীন। প্রযুক্তিগত জালিয়াতি প্রতিরোধ এবং নির্মূল করার লক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, দেশে চলমান সকল প্রকার প্রযুক্তিগত জালিয়াতি রোধে আমারা সর্বোচ্চ ব্যাবস্থা গ্রহণ করেছি। আশা করছি প্রথম দিনের মতই প্রতিটি দিন আমারা সম্পুর্ন জালিয়াতিমুক্ত পরীক্ষ নিতে পারবো।

ভর্তি পরীক্ষর ফলসহ সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.iu.ac.bd) পাওয়া যাবে।

  •  
  •  
  •  
  •  

Tags: