বঙ্গবন্ধুর সমাধিতে বিভিএ নেতাদের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টুঙ্গিপাড়া সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে শপথ পাঠ করেন নব-নির্বাচিত বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের (বিভিএ) নেতাকর্মীরা। শপথ শেষে আনুষ্ঠানিকভাবে এ সংগঠনের কার্যক্রম শুরু করা হয়।

শনিবার (৯ ডিসেম্বর) ভোর ৫টার দিকে নেতাকর্মীরা ঢাকার বিভিএ ভবন থেকে যাত্রা করেন। দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধুর সমাধি প্রাঙ্গণে শপথ পাঠ ও পরে বিভিএ’র প্রথম কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় আলোচনার বিষয়বস্তু ছিলো- গঠনতন্ত্র সংশোধনী কমিটি গঠন, অভিষেক অনুষ্ঠানে সাংগঠনিক কমিটি গঠন, অর্গানোগ্রাম বাস্তবায়ন কমিটি গঠন, কর্মসূচি গ্রহণ, সোশ্যাল অয়েল ফেয়ার ট্রাস্ট গঠনে কমিটি গঠন, পিএসসির সার্কুলারে পশুসম্পদ সংশোধন করে প্রাণিসম্পদ করণের উদ্যোগ গ্রহণে কমিটি গঠন, শোক প্রস্তাব পাস ও বিবিধ বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়।

বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের মহাসচিব ড. হাবিবুর রহমান মোল্লা  বলেন, ‘শিগগিরই দূর হবে বিভিএ’র অচল অবস্থা। এছাড়া ২১ দফা ইশতেহার বাস্তবায়নের কাজও দ্রুত শুরু হবে।’ উল্লেখ্য, নবগঠিত এ কমিটির কার্যকাল ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত।

  •  
  •  
  •  
  •  

Tags: