নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি মামুন, সম্পাদক মোস্তফা

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী পূর্ণ প্যানেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করে।

নির্বাচনে সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন সভাপতি ও সহকারী অধ্যাপক এম গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি ড. গাজী মো. মহসীন, যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান, কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুজ্জামান ভুইয়া, প্রচার সম্পাদক তনুজা বড়ুয়া, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক.মো. শফিকুল ইসলাম।

সদস্য পদে নির্বাচিতরা হলেন- ড. নাহিদ আক্তার, আফসানা মৌসুমী, নূরের ছফা ইস্কান্দার শাহাজাদা এবং এইচ এম মোস্তফিজুর রহমান।

  •  
  •  
  •  
  •  

Tags: