তানোরে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং কমিটি

তানোর (রাজশাহী) প্রতিনিধি :

বাল্য বিয়ে, ইভটিজিং আর মাদকের ভয়াবহতাসহ বিভিন্ন ক্ষেত্রে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজশাহীর তানোরে শুরু হয়েছে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের কমিটি গঠন।

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ, তথ্য দিন সেবা নিন’ স্লোগানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জেলা পুলিশের উদ্যোগে গঠন করা হচ্ছে শিক্ষার্থীদের নিয়ে এ কমিটি। এরই ধারাবাহিকতায় রবিবার জেলার তানোর উপজেলার ঐতিহ্যবাহী তানোর আব্দুল করিম সরকার কলেজে অনুষ্ঠিত হয় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের এক সভা। সকালে কলেজের হলরুমে কলেজ অধ্যক্ষ হাবিবুর রহমান মিঞার সভাপতিত্বে এক অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের মাঝে প্রধান আলোচকের বক্তব্য রাখেন তানোর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান সরদার।

প্রভাষক রাকিবুল সরকার পাপুল সরকার, আবুল আজাদ প্রদীপ সরকার, থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শরীকুল ইসলাম শরীফসহ শিক্ষার্থীরা আলোচনায় অংশ নেন। পরে শিক্ষার্থীদের নিয়ে গঠন করা হয় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের কমিটি।#

 

  •  
  •  
  •  
  •