শীতকালীন ছুটি শেষে কুবি খুলছে রোববার
এস এম জোবায়ের, কুবি প্রতিনিধি:
শীতকালীন ছুটি শেষে আগামিকাল রোববার খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডর সূত্রে জানা যায়, গত ২৭ ডিসেম্বর রোববার থেকে শুরু হয়ে এই ছুটি শেষ হয় ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার। পাঁচ দিনের এই ছুটিতে সকল ধরনের শিক্ষা ও অফিসিয়াল কার্যক্রম বন্ধ ছিল।
১ ও ২ জানুয়ারি শুক্র ও শনিবার হওয়ায় আগামিকাল রোববার থেকে যথারীতি চলবে শিক্ষা ও অফিসিয়াল কার্যক্রম।

