বাকৃবিতে জাতীয় গ্রন্থাগার দিবসে পালিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
আনন্দ র‌্যালি ও র‌্যালি পরবর্তী সেমিনারের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে আনন্দ র‌্যালিটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এ. এস. মাহফুজুল বারি। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে আনন্দ র‌্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. মো. আবুল হোসেন প্রমুখ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা এবং কর্মচারীরা র‌্যালিতে অংশ নেন।

র‌্যালি শেষে কেন্দ্রীয় গ্রন্থাগার সম্মেলন কক্ষে এক সেমিনারের আয়োজন করা হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: