বাকৃবিতে ৩০তম রোটার্যাক্ট প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোটার্যাক্ট ক্লাবের ৫ দিনব্যাপী ৩০তম প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিনি সম্মেলন কক্ষে ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ঘোষণা করেন।
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) পরিচালক প্রফেসর ড. এ.কে.এম. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর ড. তানভীর রহমান। এছাড়াও প্রশিক্ষণ কোর্সের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মাসুমা হাবিব, রোটার্যাক্ট কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট এ.এইচ.এম খালেকুজ্জামানসহ বিভিন্ন অনুষদীয় শিক্ষকমন্ডলী ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা, এই প্রশিক্ষণ কোর্সের শেষে অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ ঘটিয়ে তোমাদের নেতৃত্ব দেওয়ার গুণাবলীকে আরো বিকশিত করার আহবান জানান।
উল্লেখ্য, গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) সহয়তায় রোটার্যাক্ট ক্লাবের ৫ দিনব্যাপী ৩০তম প্রশিক্ষণ ক্যাম্পে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৩৩জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।

