পবিপ্রবিতে ‘বাঁধন’ ইউনিটের অগ্রযাত্রার দশ বছর উদযাপন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
“একের রক্ত অন্যের জীবন রক্তই হোক আত্মার বাঁধন” এই স্লোগান কে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বাঁধন ইউনিট সাফল্যের সাথে তাদের অগ্রযাত্রার দশ বছর অতিবাহিত করেছে।
দশ বছর আগে ২০০৮ সালের এই দিনে (২৫ ফেব্রুয়ারি) পবিপ্রবিতে বাঁধন ইউনিট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। তাই দিনটিকে স্মরণীয় করে রাখতে সংগঠনটি হাতে নিয়েছিলো নানা কর্মসূচি।
রবিবার বিকাল ৪ তা ৩০ মিনিটে বাঁধনের শিক্ষক উপদেষ্টা অধ্যাপক জেহাদ পারভেজ এবং অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান কেক কেটে দিবসটির শুভ উদ্বোধন করেন। এসময় পবিপ্রবি বাঁধনের সভাপতি মোঃ নাজমুস সাকিব, সাধারণ সম্পাদক মোঃ ফকরুম আলম হাসিব, এবং কেন্দ্রীয় প্রতিনিধি মোঃ মামুন খানসহ বাঁধনের পবিপ্রবি ইউনিটের অন্যান্য কর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।
কেক কাটা শেষে দিনটি উপলক্ষ্যে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক অতিক্রম করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে, বাঁধন পবিপ্রবি ইউনিটের পক্ষ থেকে ক্যাম্পাসে ফ্রি ব্লাড গ্রুপির এর আয়োজন করা হয়।

