বশেমুরবিপ্রবি ও বেরোবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
বশেমুরবিপ্রবি ও বেরোবি প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বশেমুরবিপ্রবি‘র ভিসি মহোদয়ের অফিস কক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভিসি প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
এ চুক্তির ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা পারস্পারিক গবেষণা, পড়ালেখা, সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ পাবেন।
এছাড়া উভয় প্রতিষ্ঠান যৌথ উদ্যোগে গবেষণা, সেমিনার, ওয়ার্কশপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজন করতে পারবে।
এ সময় অন্যান্যের মধ্যে রেজিস্ট্রার প্রফেসর ড. নূরউদ্দিন আহমেদ, প্রক্টর মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া ও লোকপ্রশাসন বিভাগের সভাপতি বিতান খানম প্রমুখ উপস্থিত ছিলেন।

