সিকৃবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিকৃবি প্রতিনিধি:
নানা কমসূচির মধ্যদিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

দুপুর একটায় বর্ণাঢ্য র‌্যালি সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন সিকৃবি ছাত্রলীগের সভাপতি ডা. শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ডা. হৃত্বিক দেব অপু।

র‌্যালি শেষে কেন্ত্রীয় শহীদ মিনারে কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার, সাবেক পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. এ.এফ.এম. সাইফুল ইসলাম, ডেপুটি রেজিস্টার একে এম ফজলুর রহমান, যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমেদ অমিসহ বিভিন্ন অনুষদের শিক্ষক কর্মকর্তাবৃন্দ।

SAUbsl4

ছাত্রলীগের নেতাদের নিয়ে কেক কাটেন উপাচার্য প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম

ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাদের সাথে নিয়ে পরে কেক কাটেন উপাচার্য প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম। এরপর সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

  •  
  •  
  •  
  •