ভূমিকম্পে জাবির আল-বেরুনী হলে মারাত্মক ফাটল!

আবদুল্লাহ আল মামুন নিলয়, জাবি প্রতিনিধি:
সোমবার ভোরে ভূমিকম্পের ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হলের সম্প্রসারিত ভবনে মারাত্মক ফাটল দেখা দিয়েছে। হলের প্রায় ৩৫ থেকে ৪০টি স্থানে এ ফাটল দেখা দেয়। অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পায় হলের বসবাসরত প্রায় ২’শ শিক্ষার্থী।

উচ্চমাত্রার ভূমিকম্পের কারণে ১৯৮২ সালে নির্মিত পুরোনো এ হলে বসবাসে আতংকে রয়েছে শিক্ষার্থীরা। হলের দূর্বল অবকাঠামো ও দীর্ঘদিন ধরে সংস্কার না করা ও ভূমিকম্পের ফলে যেকোন মুহুত্যে এটি ভেঙ্গে পারে বলে মনে করছেন সংশিষ্টরা।

এদিকে দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম, ট্রেজারার অধ্যাপক আবুল খায়ের, প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা, প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক হাফিজুর রহমান, আল-বেরুনী হলের প্রভোস্ট ড. এ কে এম জসীম উদ্দীন, হলের সহকারী আবাসিক শিক্ষক শেখ আদনান ফাহাদ ও প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবদুস সালাম মো. শরীফসহ প্রশাসনিক কর্মকর্তারা হল পরিদর্শন করেছেন।

হল পরিদর্শন শেষে ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘আমরা আলোচনা করে অতি শীঘ্রই সিদ্ধান্ত নিব। শিক্ষার্থীদের জান-মালের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবো।’

  •  
  •  
  •  
  •