বাকৃবিতে মুক্তিযুদ্ধের চিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মুক্তিযুদ্ধের চিত্রপ্রদর্শনী, স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: চিত্রে চির ভাস্বর ও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীতে মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্র প্রদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাকৃবি উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, প্রফেসর ড. কাজী শাহনারা আহমেদ, প্রফেসর ড. মঞ্জুরুল আলম, সাবেক প্রক্টর প্রফেসর ড. এ.কে.এম. জাকির হোসেন, ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান ড. মো. এনামুল হক, ডেপুটি লাইব্রেরিয়ান কৃষিবিদ খাইরুল আলম (নান্নু), জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু, বাকৃবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল প্রমুখ।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ করিডোরে শিশু কিশোরদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ‘শিশু-কিশোর কাউন্সিল’। প্রতিযোগিতা শেষে পুরস্কার প্রদান করেন বাকৃবি উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান।


