নানা আয়োজনে আইআইএএসটি’তে মহান স্বাধীনতা দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক:
বিপুল উৎসাহ ও উদ্দীপনার আর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব এপ্লায়েড সায়েন্স এন্ড টেকনোলজি, রংপুর (আইআইএএসটি) তে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
সকাল ৭.৩০ মিনিটে ক্যাম্পাস থেকে র্যালি বের হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শোভাযাত্রার র্যালির সাথে যুক্ত হয়ে মডার্ণ মোড় হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্প অর্পন করা হয়। অতপর ইনস্টিটিউটে ফিরে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্টানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউপটর অধ্যক্ষ জনাব মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফিশারীজ, মাইক্রোবায়োলজি এবং ফুড সায়েন্সের বিভাগীয় প্রধানরা এবং ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে ফুড সায়েন্সের ৩য় বর্ষের ছাত্র মো. গোলজার হোসেন।
আলোচনা অনুষ্ঠান শেষে বিশেষ ক্রীড়ার ব্যবস্থা করা হয়। উক্ত খেলায় বালিশ পাচার বিভাগে প্রথম হন জান্নাতুল ফাতেমা এবং বল নিক্ষেপে প্রথম হন শেখ হামিদা। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করে অত্র প্রতিষ্টানের ১ম বর্ষের ছাত্র মোঃ মুন্না খান মুন।

