গণ বিশ্ববিদ্যালয়ে ফিজিওথেরাপী বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপী বিভাগের ২৯তম ব্যাচের নবীনবরণ ও ২১তম ব্যাচের বিদায় সংবর্ধনা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অডিটোরিয়ামে সোমবার (৪জানুয়ারী) অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মেসবাহ উদ্দিন আহমেদ। ফিজিওথেরাপী বিভাগের প্রধান ডা. সারানরাজ পালা নিভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মূর্তজা আলী, গণস্বাস্হ্য সমাজ ভিওিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. লায়লা পারভিন বানু, ফার্মেসী বিভাগের প্রধান ড. গোলাম মোহাম্মদ, মাইক্রোবায়োলজী বিভাগের প্রধান ড. রেজয়ানা খান বিভাগের শিক্ষকসহ দুই শতাধিক শিক্ষার্থী উপস্হিত ছিলেন।
প্রধান অতিথি তার আলোচনায় নবীণদেরকে জ্ঞান অর্জনের মাধ্যমে ভবিষ্যত চ্যালেঞ্জের মোকাবেলার আহ্বান জানান। সর্বশেষ তিনি নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মঙ্গল কামনা করেন।
সভাপতির বক্তব্যে ডা. সারানরাজ পালা নিভেল নবীন, প্রবীন,অতিথি এবং আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
দুই পর্বের অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন বিভাগের শিক্ষার্থী মোঃ মনিরুজ্জামান সিহাব, সুমনা হক পূবা, মোরশেদ আলম, নওশীন আঞ্জুম। অনুষ্ঠানের প্রথম পর্ব আলোচনার মাধ্যমে শেষ হয়। দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা, নাচ-গান, নাটক,কনসার্টের মাধ্যমে শেষ হয়।

